Tuesday, March 24, 2026

মহা বিপাকে অমরিন্দর সিং, সোশ্যাল মিডিয়ায় বার্তা বাগান গোলরক্ষকের

Date:

Share post:

মহা বিপাকে পড়েছেন ভারত( india) তথা এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan) গোলরক্ষক অমরিন্দর সিং( Amrinder Singh)। পাঞ্জাবের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিং( Capt.Amarinder Singh)- এর নামে একই নাম হওয়া কারণে সোশ‍্যাল মিডিয়া ব‍্যবহারে বিপাকে পড়েছেন বাগান গোলরক্ষক। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে ‘ট্যাগ’ করে ফেলছে তাঁকে। আর এতেই বিপাকে পড়েছেন অমরিন্দর। যার কারণে বৃহস্পতিবার বাধ্য হয়ে সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে সন্দেহের নিরসন করার চেষ্টা করলেন বাগান গোলরক্ষক।

এদিন সোশ্যাল মিডিয়ায় অমরিন্দর লেখেন,”প্রিয় সংবাদমাধ্যম ও সাংবাদিকগণ, আমি অমরিন্দর সিং, ভারতীয় ফুটবল দলের গোলকিপার। এবং আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নই। দয়া করে আমায় ট্যাগ করা বন্ধ করুন।”

অমরিন্দরের এই পোস্ট রিটুইট করে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক‍্যাপ্টেন অমরিন্দর সিং লিখেছেন, “আমি তোমার প্রতি সমব্যথী প্রিয় বন্ধু। আগামী ম্যাচগুলির জন্য অনেক শুভেচ্ছা রইল।”

আসলে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও এটিকে মোহনবাগানের গোলকিপারের নাম একই। কেবলমাত্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নামের আগে রয়েছে ‘ক্যাপ্টেন’ কথাটির উল্লেখ। আর সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কোনও খবর  যখন সংবাদমাধ্যম পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মেনশন করতে যাওয়া হচ্ছে, ভুল করে তা মেনশন হয়ে যায় গোলরক্ষক  অমরিন্দর সিংকে।

আরও পড়ুন:অবসর নিলেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের সদস‍্য রূপিন্দর পাল সিং

 

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...