Monday, May 11, 2026

কুণালের টুইট-খোঁচা, শোরগোল বিজেপির অন্দরে

Date:

Share post:

প্রথমে বিজেপি (Bjp) সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee ) প্রচার না করার জন্য ধন্যবাদ জ্ঞাপন। তারপর বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত- তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) টুইট নিয়ে রীতিমতো শোরগোল বিজেপির অন্দরে। কিন্তু কী এমন লেখেন করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) কুণাল লেখেন,

“গতকাল বিজেপির যাঁরা বৈঠকে ছিলেন এবং যাঁদের সঙ্গে তাঁরা ফোনে কথা বলালেন, তাঁদের ধন্যবাদ। তাৎপর্যপূর্ণ, তৃণমূল থেকে যাওয়া নন। সেই তালিকা আলাদা। তাড়াহুড়ো নেই।” এরপরই মোক্ষম খোঁচা দেন কুণাল। লেখেন,
“ক্যাপ্টেনের ফর্মুলা চলুক। ওদের মনে হাসি পাবে। চেনা চেনা লাগবে তো।”

তৃণমূল মুখপাত্রের এই টুইটের পরে রীতিমতো চর্চা শুরু হয় বিজেপির অন্দরে। সূত্রের খবর, কারা কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছেন বা কাদের মাধ্যমে কুণাল ঘোষ অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন, তা নিয়ে কানাঘুষো চলে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির অনেক নেতাই তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন, তাঁদের সঙ্গেই হয়তো আলাপ-আলোচনা চলছে তৃণমূল নেতৃত্বের। আবার অনেকের মতে, বিজেপির অন্দরে শোরগোল ফেলতেই এই ধরনের টুইট।

advt 19

 

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...