Saturday, March 14, 2026

নিম্নচাপের ভ্রুকুটি কমলেও রাজ্যজুড়ে বানভাসি পরিস্থিতি, কপালে ভাঁজ প্রশাসনের

Date:

Share post:

বৃষ্টি কমলেও বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। টানা দু’দিন প্রবল বৃষ্টির জেরে ব্যারাজগুলিতে জল বেড়েছে। নদীগুলিতে জলস্তরও বেড়েছে। কোথাও আবার নদীর জল গ্রামের পর গ্রাম প্লাবিত করেছে। ফলে বৃষ্টির পর নতুন করে আতঙ্ক ধরাচ্ছে ব্যারাজ থেকে ছাড়া জল। আর তাতেই বানভাসি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা— হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়।

আরও পড়ুন:‘ম্যান মেড’ বন্যার তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এই মুহূর্তে ঝাড়খণ্ড ও বিহারের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। শুক্রবার সেটি শক্তি হারিয়ে ফের ঘূর্ণাবর্তে পরিণত হবে। কিন্তু সেটি গতিপথ বদলে গিয়েছে বর্তমানে।  শনি ও রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টি হবে। তবে রবিবার বিকেল থেকে অনেকটাই কমবে বৃষ্টির দাপট। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় ব্যারেজগুলিতে জল ছাড়া শুরু হয়েছে। ফলে নতুন করে বানভাসি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাতেই চিন্তায় পড়েছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমভাবে প্রস্তুত থাকতে বলেছে নবান্ন। পুজোর আগেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জলমগ্ন ওয়ার্ডে গিয়ে দুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে। খাবার, প্রয়োজনীয় ওষুধ, জল পৌঁছে দিচ্ছেন তাঁরা। যদিও এখনও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। জনজীবন পুরোপুরি  বিপর্যস্ত।

প্রসঙ্গত গতকালই মৌসম ভবন তরফে জানানো হয়েছে পুজোর আগেই বিদায় নেবে বর্ষা। এখনও কোনও কোনও রাজ্যে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। তবে তাও অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কমে যাবে এবং এই নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছে মৌসম ভবন।

advt 19

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...