Friday, May 15, 2026

স্কুল-ফি না দিলেও বসতে দিতে হবে পরীক্ষায়, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

পড়ুয়াদের ন্যূনতম অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। স্কুল ফি না দিলেও বসতে দিতে হবে পরীক্ষায়। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বেতন নিয়ে যে সমস্যাই থাক না কেন, কোনও পড়ুয়াকে স্কুল থেকে তাড়ানো যাবে না। প্রত্যেককে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। স্কুল ফি মামলায় বেসরকারি স্কুলগুলিকে শুক্রবার এই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: আমরাও সিপিএমের মতো মানুষকে বোঝাতে পারিনি, তাই ক্ষমতায় নেই; স্বীকারোক্তি দিলীপের

অভিযোগ উঠছে, পুরো বেতন দিতে না পারায় অনেক পড়ুয়াকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, অথবা পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়েই মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। স্কুলগুলির অভিযোগ, আদালতের নির্দেশ মানছেন না অভিভাবকরা। বকেয়া বেতন মেটাচ্ছেন না তাঁরা। অন্যদিকে, অভিভাবকদের দাবি, আদালতের নির্দেশ মেনে ৮০ শতাংশ বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, কোভিড পরিস্থিতির মধ্যেও স্কুল ফি বাড়ানো হচ্ছে। আর তার প্রতিবাদ করার জেরে অনেক পড়ুয়াকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এরপর বিচারপতি নির্দেশ দেন, সব পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে। তাদের বঞ্চিত করা যাবে না। অবিলম্বে স্কুলগুলিকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে বলে জানায় আদালত। তবে বর্ধিত বেতন নিয়ে কিছু জানায়নি আদালত।

বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে বকেয়া ফি জমা করার জন্য আগেই ডেডলাইন বেঁধে দিয়েছিল হাইকোর্ট। স্কুল ফি নিয়ে আদালত জানিয়েছিল, ২০২০-২১ শিক্ষাবর্ষে যে পড়ুয়াদের ফি এখনও বকেয়া রয়েছে, তার ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আদালতের নির্দেশ ছিল,  যে সকল পরিষেবা লকডাউন চলাকালীন স্কুল দিতে পারেনি, সে সংক্রান্ত কোনও ফিও নেওয়া যাবে না।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...