Wednesday, February 4, 2026

দেশ ছেড়েছেন পরমবীর! জারি লুকআউট নোটিশ

Date:

Share post:

একদা মুম্বই পুলিশ কমিশনার হিসাবে ছিলেন বিপুল প্রভাবশালী। আর তাঁর বিরুদ্ধেই এখন জারি হয়েছে লুকআউট নোটিশ! পরমবীর সিং কাণ্ডে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

উল্লেখ্য, কয়েক মাস আগে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে রাখা ছিল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। কীভাবে আম্বানির বাড়ির সামনে এ ধরনের একটি গাড়ি এল তার তদন্ত করতে গিয়ে উঠে এসেছিল তোলাবাজির এক চাঞ্চল্যকর কাহিনি। মামলার তদন্ত করতে গিয়ে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং অভিযোগ করেছিলেন, প্রতি মাসে তোলাবাজি করে ১০০ কোটি টাকারও বেশি আয় করেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ কমিশনারের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনায় একাধিকবার তাঁকে তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়। কিন্তু তাঁর কোনও খোঁজ মেলেনি। এবার তাই পরমবীরকে খুঁজে বের করার জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছে। জল্পনা, তিনি নাকি এখন রাশিয়ায়! মহারাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ভালসে পাটিল বলেছেন, তোলাবাজির অভিযোগ রয়েছে পরমবীরের বিরুদ্ধে। সেই অভিযোগে যে তদন্ত চলছে তাতে পরমবীরের উচিত ছিল সরকারের সঙ্গে সহযোগিতা করা। কিন্তু উনি তা করেননি। তবে পরমবীর যদি ভাবেন পালিয়ে গিয়ে বেঁচে যাবেন তা হবে না। একাংশের অভিযোগ, তোলাবাজি কাণ্ডে যেভাবে তাঁর দিকেও আঙুল উঠছিল, তা থেকে বাঁচতেই পরমবীর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। দেশ ছেড়ে বর্তমানে তিনি রাশিয়ায় আত্মগোপন করে আছেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, পলাতক প্রাক্তন সিপিকে খুঁজে বের করার জন্য তিনি কেন্দ্রের সঙ্গেও কথা বলবেন। বিজেপির ভূমিকাও এক্ষেত্রে সন্দেহের উর্ধ্বে নয়।

আরও পড়ুন- রেকর্ড! অক্সিজেন ছাড়াই প্রথম ভারতীয় হিসেবে ধৌলগিরি শৃঙ্গজয় বঙ্গকন্যা পিয়ালির advt 19

 

spot_img

Related articles

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...