Thursday, May 21, 2026

ভারতকে না জানিয়েই তালিবানদের সঙ্গে চুক্তি করে আমেরিকা, বিস্ফোরক দাবি জয়শঙ্করের

Date:

Share post:

ভারতকে অন্ধকারে রেখেই তালিবানদের সঙ্গে দোহায় চুক্তি করেছিল আমেরিকা। ভারত-আমেরিকা কৌশলগত সহযোগিতা সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন:একদিকে আইনি লড়াই , অন্যদিকে পথ আটকে আন্দোলন, কৃষকদের আচরণের তীব্র সমালোচনা শীর্ষ আদালতের

বৃহস্পতিবার ‘ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ আয়োজিত একটি মঞ্চে ভার্চুয়ালি যোগ দেন এস জয়শঙ্কর।  সেখানেই তালিবানের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়ে জয়শঙ্কর বলেন, “আমাদের প্রত্যেকেরই উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দোহাতে তালিবান ঠিক কী প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা আমরা জানি না। আমেরিকাই সবচেয়ে ভাল জানে। সেই চুক্তির অনেক বিষয়েই আমাদের জানানো হয়নি। অনেক বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ও জানে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আফগানিস্তানের জমি যাতে সন্ত্রাসবাড়ির ব্যবহার করতে না পারে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।” পরে অবশ্য আমেরিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সন্ত্রাসবাদের মতো অনেক বিষয়েই এখন আমরা পরস্পরকে সহযোগিতা করছি। আফগানিস্তানের মাটিকে সন্ত্রাস ছড়ানোর কাজে ব্যবহার করা নিয়ে দুই দেশের কড়া মনোভাব রয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট বাইডেন আলোচনাও করেছেন।”

এদিন নাম না করেই পাকিস্তান প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “বেশকিছু ক্ষেত্রে আমেরিকার থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন। ওই অঞ্চল থেকে জন্ম নেওয়া সন্ত্রাসবাদী গতিবিধির শিকার হয়েছি আমরা। ফলে সেই কথাগুলি মাথায় রেখেই আফগানিস্তানের পড়শি দেশগুলির (পাকিস্তান) প্রতি আমাদের মনোভাব তৈরি হয়েছে। সেই মনোভাবের সঙ্গে আমেরিকা কতটা সহমত তা তারাই স্থির করবে।”

advt 19

Related articles

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন...

হলফনামায় সম্পত্তির পরিমাণে অসঙ্গতি, গ্রেফতারির আশঙ্কায় আগেভাগে হাইকোর্টে অদিতি- দেবরাজ 

রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হলফনামায় নিজের সম্পত্তি সংক্রান্ত যে তথ্য জমা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সী...

বকেয়া DA জট কাটাতে ৩০ মে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসতে বকেয়া ডিএ-কে (DA) ইস্যু করেছিল বিজেপি (BJP)। তারপর বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলেও, ডিএ নিয়ে মুখ...

চলতি বছরেই হাওড়া পুরসভার ভোট! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুরপ্রশাসক বসিয়ে কাজ চালিয়ে নেওয়ার দিন শেষ, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরসভার (Howrah Municipal Election) ভোট করানোর...