Wednesday, June 3, 2026

কালিয়াচকে যুবক খুন- কাণ্ডে রায় দিল মালদহ জেলা আদালত

Date:

Share post:

কালিয়াচকে যুবক খুন কাণ্ডে রায় দিল মালদহ জেলা আদালত। তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচজনের তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এদিন মালদহ জেলা ফোর্থ কোট এই রায় দেয়। গত ২৬/০৬/২০১১ তারিখে বৈষ্টম নগর থানার নিয়োগী নগর এলাকায় রাকেশ সিংহ নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় বৈষ্ণবনগর থানায় মোট ১৯ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রায় ১০ বছর মামলা চলার পর শুক্রবার এই মামলার রায় দেয় মালদহ জেলা আদালত। শুক্রবারের আদালতের রায় দানের পর মৃতের পরিবার জানিয়েছেন, ১০ বছর পর আজ রায় হল। রায়ে নিখিল সিংহ, গৌতম সিংহ এবং অসীম সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে অখিল সিংহ, সুজিত সিংহ, মাধব সিংহ, তারাপদ সিংহ এবং পঙ্কজ সিংয়ের তিন বছরের কারাদণ্ড এবং অনাদায়ে আরো ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তারা।

 

advt 19

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...