Saturday, May 16, 2026

কাজে এলো না কোনও নাটক, হারের হ্যাটট্রিক টিব্রেওয়ালের

Date:

Share post:

জয়ের ব্যবধানে রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। আর চূড়ান্ত নাটক করেও হারের হ্যাটট্রিক প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal)। ভবানীপুর কেন্দ্রে একুশের বিধানসভা ভোটে জয়ী হন তৃণমূল (Tmc) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chatterjee)। ২৮ হাজার ৭১৯ ভোটে জেতেন তিনি। উপনির্বাচন শোভনদেবের জয়ের ব্যবধানকে টপটে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal) 58,832 ভোটের ব্যবধান হারান তিনি।

 

এই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিয়ে প্রার্থী ঘোষণার পর থেকেই তুমুল নাটক করেছে গেরুয়া। সূত্রের খবর, বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) পছন্দের প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গোপনে প্রচার- কোনও হাতিয়ারই ছাড়েননি পদপ্রার্থী। এমনকী, ভোটের দিনে বারবার অভিযোগ তুলেছেন। কিন্তু বিষয় হল, তাঁর একটি অভিযোগও নির্বাচন কমিশনে ধোপে টেকেনি। আর এদিকে জামানত জব্দ না হলেও হারের হ্যাটট্রিক করলেন টিব্রেওয়াল।

 

বেলা যত বেড়েছে ততই শুনশান হয়েছে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয়। এই উপনির্বাচনের ফল থেকেই বোঝা যাচ্ছে বড় ভোটে যেভাবে বিজেপির বিপর্যয় ঘটেছিল, উপনির্বাচনেও তাই হয়েছে। বরং উপনির্বাচনগুলিতে তাদের হাল আরও খারাপ হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরে ভাঙন, একের পরে এক হেভিওয়েট নেতাদের দল ছেড়ে তৃণমূলে যোগদান- বিজেপিকে আরও বেশি কোণঠাসা করেছে।

 

ভোট গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে তীব্র খোঁচা দেন টিব্রেওয়ালকে। লেখেন,

“দিদি দিদিই। শোরগোল ফেলা ভাবি কখনওই তাঁর বিকল্প নন। সংবাদমাধ্যমে সামনে নাটক করে একটা গুজব ছড়ানো যায়। কিন্তু ওই ধরনের ন্যাক্কারজনক কাজে দায়িত্বশীল নাগরিকদের উপর কোনও প্রভাব ফেলে না।”

 

শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে ভবানীপুর থেকে জয়ী হলেন তিনি। নোটার সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় বামেরা। আর নাটক করেও কোনও প্রভাব ফেলতে পারলেন না প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

advt 19

 

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...