Tuesday, May 26, 2026

বিক্ষোভরত কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে, মৃত ৪

Date:

Share post:

মর্মান্তিক। বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে।  উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও দশজন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির টিকুনিয়ায় বিজেপির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। অন্যদিকে বিজেপির সভাস্থলের কাছেই কেন্দ্রের আনা কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন কৃষকরা। ওই পথ দিয়েই মন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে স্বাগত জানাতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়ের মিশ্রের ছেলে আশিস মিশ্র। অভিযোগ, কৃষকরা অবস্থান বিক্ষোভ থেকে না ওঠায় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তাঁদের উপর গাড়ি চালিয়ে দেয়। শুধু তাই নয়, তিনি গুলিও চালান বলে অভিযোগ। আর এই ঘটনায় চারজন কৃষকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও পুলিশের তরফে দু’জন কৃষকের মৃত্যুর খবরের কথা জানানো হয়েছে।

যোগীরাজ্যের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিহত কৃষক পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ সোমবার তৃণমূলের পাঁচজনের একটি প্রতিনিধি দল নিহত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন বলেও জানান তিনি।

 

advt 19

 

Related articles

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...