Wednesday, May 13, 2026

শাহরুখ নিজেই বলেছিলেন ছেলে মাদক নিলে আপত্তি নেই

Date:

Share post:

মাদক কাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নাম প্রকাশ্যে আসতেই লাইমলাইটে কিং খানের পরিবার। শনিবার রাত থেকে সংবাদের শিরোনামে ২৩ বছরের আরিয়ান। প্রমোদতরণীর মাদক-পার্টি থেকে তাঁকে সহ আরও ১০ জনকে গ্রেফতার করে এনসিবি। টানা ১৬ ঘণ্টা জেরার পর রবিবার বিকেলে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। ছেলের জন্য শুটিং বাতিল করে দেশে ফিরেছেন শাহরুখ। রবিবারও জামিন পাননি আরিয়ান। স্বভাবতই উদ্বিগ্ন তারকা-পুত্রের পরিবার।

আরও পড়ুন:গোটা রাত হেফাজতেই কাটালেন শাহরুখ-পুত্র

ইতিমধ্যেই ছেলের কৃতকর্মের জন্য শাহরুখের দিকে আঙুল তুলেছেন অনেকেই।এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে ছেলের এহেন বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ-গৌরী কেউই। বলবেন-ই বা কি করে! ঠিক ২৩ বছর আগেই তাঁদের ছেলে আরিয়ান জন্ম নেওয়ার পর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখ রসিকতা করে বলেছিলেন, ‘‘আমার ছেলে মাদকে আসক্ত হোক, শারীরীক সম্পর্কে লিপ্ত হোক, প্রেম করুক। যা আমি আমার তারুণ্যে করতে পারিনি, সে সব কিছু যেন সে করতে পারে। আমি চাই, ছেলের বিরুদ্ধে অভিযোগ আসুক মেয়েদের বাবাদের তরফে।’’ ২৩ বছর পর সে কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হতে হল।

জেরার মুখে পড়ে আরিয়ান খান স্বীকার করেছন তিনি মাদক সেবন করেন।  শাহরুখের ছেলেকে  নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মু্ম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।

advt 19

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...