Saturday, June 6, 2026

কলকাতা হাইকোর্টের রায়ে চাপে সিবিআই, আজই স্পিকারের সামনে হাজিরার নির্দেশ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) রায়ে চাপে সিবিআই। স্পিকার (Speaker) একটি সাংবিধানিক পদ। তাঁর তলবে যেতেই হবে জানিয়ে দিল আদালত। সোমবার, বিকেল ৪টে নাগাদ সিবিআই (Cbi)-য়ের আধিকারিকদের স্পিকারের সামনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandopadhyay) তলবের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল সিবিআই। এদিন সেই মামলায় হাইকোর্ট স্পষ্ট জানায়, স্পিকার একটি সাংবিধানিক পদ। তিনি ডাকলে হাজিরা দিতেই হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

রাজ্যপালের অনুমতি নিয়ে নারদ-কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট দেয় CBI। স্পিকারকে না জানিয়ে কী ভাবে ওই পদক্ষেপ করা হল? প্রশ্ন তুলেই সিবিআই আধিকারিকদের ৪ অক্টোবর দুপুর ১টায় বিধানসভায় ডেকে পাঠান স্পিকার। কিন্তু স্পিকারের সামনে হাজিরা না দিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেখানেও অস্বস্তিতে সিবিআই। এদিন বিকেল ৪টে নাগাদ সিবিআই-য়ের আধিকারিকদের স্পিকারের সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

advt 19

 

 

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...