Saturday, May 16, 2026

টালিগঞ্জের বিরুদ্ধে দাপুটে জয় মহামেডানের, জোড়া গোল জোসেফের

Date:

Share post:

কলকাতা লিগের( Kolkata League) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। এদিন কোয়ার্টার ফাইনাল কোয়ালিফায়ারে টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। ম‍্যাচের সেরা মহামেডানের হয়ে দুই গোল করা মার্কস জোসেফ।

ম‍্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে ঝাঁপায় মহামেডান স্পোর্টিং ক্লাব। যার ফলে ম‍্যাচের ১৮ মিনিটে গোল পেয়ে যায় সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন মার্কাস জোসেফ। এরপর ম‍্যাচের ৪৩ এবং ৪৫ মিনিটে পরপর দু’বার শট পোস্টে লাগে মহামেডানের। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে চেরনিশভের দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মহামেডান। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে সাদা-কালো ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন ফ্র‍্যাঙ্কি বুয়াম। এরপর ম‍্যাচের ৭৩ মিনিটে মহামেডানের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন জোসেফ। এরপর ম‍্যাচে ফেরার চেষ্টা চালায় টালিগঞ্জ। ম‍্যাচের ৮১ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডান ডিফেন্ডার শাহ শাহিন। শাহিনে হাতে বল লাগায় পেনাল্টি পায় টালিগঞ্জ। আর পেনাল্টি কাজে লাগায় টালিগঞ্জ। পেনাল্টি থেকে গোল করে টালিগঞ্জের হয়ে ১-৩ করেন ক্রিস্টোফার।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে, পুরোপুরি ফিট নন এই তারকা বোলার

advt 19

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...