Friday, June 26, 2026

পাকিস্তানের জাতীয় দলের কোচ হতে নারাজ আক্রম

Date:

Share post:

পাকিস্তানের( Pakistan) জাতীয় দলের কোচ হতে নারাজ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম( Wasim Akram)। এদিন একটি সাক্ষাৎকারে এমানটাই জানালেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।

এদিন এক সাক্ষাৎকারে আক্রম বলেন,” একটি দলের কোচ হলে বছরে ২০০ থেকে ২৫০ দিন কাজ করতে হয়। প্রচুর কাজ। আমার মনে হয় না পরিবারকে ছেড়ে এত দিন সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলের সকলের কাছে আমার মোবাইল নম্বর আছে। যে কোনও সময় আমার সঙ্গে কথা বলতে পারে ওরা। আমি পরামর্শ দেব।”

এরপাশাপাশি আক্রম বলেন,” আমি বোকা নই। আমি দেখেছি কী ভাবে কোচ এবং ক্রিকেটারদের সঙ্গে খারাপ ব্যবহার করে দর্শক। দল হারলে কোচের দোষ বলে আমি মনে করি না। আমি এটাকে ভয় পাই। আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে এটা আমি মানতে পারব না। খেলার প্রতি মানুষের আবেগকে আমি সম্মান করি, কিন্তু তাদের খারাপ ব্যবহারকে নয়। অন্য কোনও দেশে এমন দেখিনি।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন ওয়াসিম আক্রম। কিন্তু জাতীয় দলকে কখনও প্রশিক্ষণ দেননি তিনি।

আরও পড়ুন:আন্তর্জাতিক হকি সংস্থার বার্ষিক অনুষ্ঠানে জয় জয়কার ভারতীয় হকি দলের

advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...