Sunday, April 26, 2026

রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তর

Date:

Share post:

পরপর টানা চারদিন বাড়ল জ্বালানির মূল্য। উৎসবের মরসুমে ক্রমাগত আঁকাশছোয়া হয়ে উঠছে পেট্রোল-ডিজেলের দাম। তাতেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। দুর্গাপুজোয় ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, ঠাকুর দেখাও লাটে ওঠার জোগাড়। শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে ১০৪টাকা ২৩ পয়সা হল। থেমে নেই ডিজেলের দামও। আজ প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে ডিজেলের নয়া দাম ৯৫ টাকা ২৩ পয়সায় দাঁড়াল।করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন:উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীগুলিতেও পেট্রোলের দামে রেকর্ড গড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা বেড়েছে। রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩ টাকা ৫৪ পয়সা। ডিজেলের দাম দিল্লিতে ৩৫ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯২.১২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০৯.৫৪ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৯.৯২ টাকা।চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০১.০১ টাকা। ডিজেলের দাম হয়েছে ৯৬.৬০ টাকা। গত ১১ দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৩৫ টাকা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে সাড়ে তিন টাকা।বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ- এমতাবস্থায় জ্বালানির বেলাগাম দামবৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

advt 19

 

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...