Friday, June 26, 2026

দলনেত্রীর সঙ্গে শপথ নেওয়ার পর চিকিৎসা করাতে দক্ষিণ ভারত উড়ে গেলেন জাকির

Date:

Share post:

দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই বিধায়ক (MLA) হিসেবে শপথ নিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরে (Jangipur) সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain)। গতকাল, বৃহস্পতিবার বিধায়ক হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর নিজের জেলা মুর্শিদাবাদে আপাতত ফেরা হচ্ছে না জাকির হোসেনের। চিকিৎসার জন্য তিনি দক্ষিণ ভারত যাচ্ছেন। শুক্রবার সকালেই দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জঙ্গিপুরের বিধায়ক। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন জাকির হোসেন।
জঙ্গিপুরের বিধায়ক জানিয়েছেন, রুটিন কিছু শারীরিক পরীক্ষা এবং ডাক্তার দেখানোর জন্যই দক্ষিণ ভারতে যেতে হচ্ছে তাঁকে। তবে তিনি আশাবাদী পুজো শেষ হওয়ার আগেই মুর্শিদাবাদ জেলাতে ফেরার ব্যাপারে। তৃণমূল কর্মী-সমর্থকরাও প্রিয় নেতা তথা বিধায়ক ফেরার অপেক্ষায় রয়েছেন। জাকির হোসেন জঙ্গিপুরে ফিরলেই উৎসবে মানবেন তাঁরা। দেওয়া হবে সংবর্ধনা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি কলকাতা আসার জন্য নিমতিতা স্টেশন থেকে ট্রেন ধরতে যাওয়ার সময় আচমকা এক বোমা বিস্ফোরণের ঘটনায় জাকির হোসেনে গুরুতর জখম হন। সে সময় তাঁর সঙ্গে ২৪ জন আহত হন। প্রাণহানি পর্যন্ত ঘটতে পারতো জাকির হোসেনের।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...