Wednesday, April 8, 2026

লখিমপুরকাণ্ড: চাপে পড়ে পুলিশের সামনে হাজিরা মন্ত্রী-পুত্র আশিসের 

Date:

Share post:

চাপে পড়ে শেষে পর্যন্ত পুলিশের সামনে হাজিরা দিলেন লখিমপুর খেরির কৃষক-হত্যায় অভিযুক্ত আশিস মিশ্র (Ashish Misra)। শনিবার, উত্তর প্রদেশ (Uttar Pradesh) অপরাধদমন শাখার (Crime Branch) দফতরে হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস।

 

তিনি নেপালে পালিয়েছেন বলে অনুমান করা হয়। তাঁর বিরুদ্ধে সমন জারি হয়। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সুপ্রিম কোর্টের শুনানিতেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না- তা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে শনিবার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সামনে হাজির হন আশিস। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ একটি নীল রঙের গাড়িতে সেখানে পৌঁছন তিনি। পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীদের মত। লখিমপুর খেরিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

advt 19

 

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...