Wednesday, May 13, 2026

কল্পতরু মমতা, রাজ্যের পুজো অনুদানের ৫০ হাজার করে টাকা পেল বালুরঘাট

Date:

Share post:

করোনার কারণে দুর্গাপুজোর আয়োজন সঙ্কটে পড়েছিল। সেই সমস্যা সমাধানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে সাধারণ মানুষ উৎসবে শামিল হতে পারে। সেই মতোই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রাহুল দে নিজে বালুরঘাটের একাধিক পুজো কমিটির হাতে রাজ্য সরকারের পক্ষে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

আরও পড়ুন- দিনহাটার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তি, ‘গো ব্যাক’ স্লোগান

পাশাপাশি, এদিন তিনি শহরের বালুরঘাট থানা আবাসন দুর্গাপুজো কমিটি, চকভৃগু প্রগতি সঙ্ঘ, ত্রিধারা ক্লাব, বালুরঘাট উত্তমাশাপল্লি ক্লাব-সহ একাধিক পুজোমণ্ডপ পরিদর্শন করেন এবং পুজো কমিটিগুলির সদস্য-সদস্যার সঙ্গে কোভিডবিধি পালন নিয়ে কথা বলেন। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি সোমনাথ ঝা এবং বালুরঘাট থানার আইসি অসীম গোপ। চলতি বছরে ২৮ বর্ষে পা রাখল বালুরঘাট থানা আবাসন মহিলা দুর্গাপুজো। কমিটির সম্পাদিকা প্রান্তিকা চট্টোপাধ্যায় সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে আমাদের অনেক সহায়তা হল। জানালেন, কোভিড বিধিনিষেধের কারণে অনুষ্ঠান না করলেও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা হবে।

advt 19

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...