Sunday, June 7, 2026

মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম‍্যাচে রোহিতের কাছে বিরাট আবদার সমর্থকের, ভাইরাল ছবি

Date:

Share post:

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ( t-20 world cup)। ২৪ অক্টোবর হাইভোল্টেজ ম‍্যাচে পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল( India)। সেই ম‍্যাচের উত্তাপ এখন থেকেই ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। আর সেই আঁচ পাওয়া গেল আইপিএলের মঞ্চেও। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে রোহিত শর্মার কাছে টিকিটের আবদার করে বসলেন এক সমর্থক। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেখ জায়েদ স্টেডিয়ামে এক সমর্থক প্ল্যাকার্ড তুলেছিলেন, যেখানে তিনি ভারত-পাকিস্তান মহারণের টিকিটের জন্য আবেদন করেছিলেন মুম্বই অধিনায়ক তথা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মাকে। সেই প্ল‍্যাকার্ডে সমর্থক লিখেছেন, “রোহিত দয়া করে দুটি টিকিট চাই, ভারত-পাকিস্তান ম‍্যাচের জন‍‍্য।” ম‍্যাচ চলাকালীন এই প্ল‍্যাকার্ডটি হয়ে যায় ক‍্যামেরাবন্দী। রোহিত সেই পোস্টার দেখেছেন কি না জানা নেই। তবে ওই পোস্টার ইতিমধ্যেই ব্যপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সেমিফাইনালে মহামেডান, ম‍্যাচের সেরা ফৈয়াজ

advt 19

 

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...