Wednesday, June 24, 2026

ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে কলকাতা লিগের সেমিফাইনালে মহামেডান, ম‍্যাচের সেরা ফৈয়াজ

Date:

Share post:

কলকাতা লিগের ( kolkata league) সেমিফাইনালে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammaden Sporting Club)। শনিবার কোয়ার্টার ফাইনালে ভবানীপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে জোড়া গোল শেখ ফৈয়াজ,  মার্কাস জোসেফ। এবং একটি করে গোল ব্র‍্যান্ডন, নিকোলা স্টোজানোভিচ এবং জসকরণপ্রীত সিং-এর। ম‍্যাচের সেরা শেখ ফৈয়াজ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় চেরনশিভের দল। যার ফলে ম‍্যাচের ২৯ মিনিটে গোল করে মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন শেখ ফৈয়াজ। এরপর ম‍্যাচের ৪৩ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফৈয়াজ। মিলন সিংয়ের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এরপর ম‍্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দু’মিনিটের ব‍্যবধানে দুটি গোল করেন মার্কাস জোসেফ। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে মহামেডান স্পোর্টিং। যার ফলে ম‍্যাচের ৪৭ মিনিটে গোল করে মহামেডানকে ৫-০ গোলে এগিয়ে দেন ব্র‍্যান্ডন। এরপর ম‍্যাচের ৬৮ মিনিটে সাদা-কালো ব্রিগেডকে ৬-০ গোলে এগিয়ে দেন নিকোলা স্টোজানোভিচ। এরপরও যেন মহামেডানের আক্রমণের ঝাঁঝ বজায় থাকে। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে মহামেডানের হয়ে ৭-০ করেন জসকরণপ্রীত সিং।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন‍্য পাকিস্তানের ১৫ জনের দলে ঘটল বদল, দলে এলেন সরফরাজ আহমেদ

advt 19

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...