Friday, May 22, 2026

১০০ নারকেলের নাড়ুতে পাক দিয়ে চেন্নাইয়ে সূচনা দুর্গোৎসবের

Date:

Share post:

হোক না প্রবাস, পুজোয় মাতোয়ারা চেন্নাইয়ের (Chennai) বাঙালিরা। তৃতীয়াতেই নাড়ু তৈরির মধ্যে দিয়ে দুর্গোৎসবে ঢাকে কাঠি পড়ে গেল। চেন্নাই-এর সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু উৎসবের। আর বাঙালির উৎসব খাওয়া-দাওয়া ছাড়া জমে না। মিষ্টিমুখ তো করতেই হবে। নাড়ু এমন একটি উপকরণ না হলে পুজো অসম্পূর্ণ। এই নাড়ু উৎসব দিয়েই তাদের দুর্গাপুজোর (Dirga Pujo) সূচনা করল সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন।

সংগঠনের সহ সভাপতি তথা পুজো কমিটির আহ্বায়ক দেবাশিস মুখোপাধ্যায়ের (Debashis Mukherjee) তত্ত্বাবধানে নাড়ু বানাতে হাত লাগান সংগঠনের সদস্যরা। আগে প্রায় ৩০০ নারকেলের (Coconut) নাড়ু হত। এখন এখনো করোনা বিধিনিষেধ থাকায় সেই সংখ্যাটা কমেছে। এবছর ১০০ নারকেলের নাড়ু বানানো হয়েছে।

সকাল থেকেই সকলে একে একে হাজির হন সহসম্পাদক প্রদ্যুৎকুমার ঘোষ, অতনু পোদ্দার, অমর ঘোষ, দোলা মুখোপাধ্যায়, জয়িতা রায়, সুদেষ্ণা নাম্বুরি, নূপূর ঘোষ-সহ কমপক্ষে ৬০ জন সদস্যরা। পুরোহিত মহাদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী চন্দ্রাণী ভট্টাচার্য উপবাস করে সমস্ত নাড়ুর পাঁক দেন। সংগঠনের জন্মলগ্ন থেকে সেই পরম্পরা আজও একই ভাবে চলে আসছে।


আরও পড়ুন- শনি, রবি কোর্ট বন্ধ, জামিন না পেয়ে আরিয়ানকে জেলের ভাত খেয়েই কাটাতে হবে

advt 19

 

 

Related articles

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...