Saturday, June 20, 2026

এবার দলবদলু রাজীব প্রসঙ্গে চারমূর্তি “KDSA”-কে তুলোধনা তথাগতর! অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

পুজোর মধ্যেই টুইট বাণে ফের বিজেপিকে চরম অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি, বিজেপির নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় নাম রাখা হয়েছে দলবদলু ও ডোমজুর থেকে গো-হারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajeeb Banerjee)। আর প্রসঙ্গ তুলে বাংলার দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিশানা করলেন তথাগত।

তাঁর স্পষ্ট অভিযোগ সেই চারমূর্তি “KDSA”-এর দিকে। নাম না করে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশকে বিঁধে ট্যুইটারে তথাগত রায় লিখেছেন, “রাজীব যখন ফের তৃণমূলে ফেরার উদ্যোগ নিচ্ছে, তখন তার নাম বিজেপির জাতীয় কর্মসমিতির কমিটিতে রাখা হল। রাজ্য কমিটিকে বিষয়টি জানানো প্রয়োজন পর্যন্ত কেউ মনে করেনি। কার সুপারিশে এমন হল? কী চলছে টা কী?”

এখানেই শেষ নয়। আরও একটি টুইটে তথাগত রায় তুলে ধরেছেন বিধানসভা ভোটের আগে কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্র’র স্ত্রীকে চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার পর যেভাবে মুখ পুড়েছিল বিজেপির। তখন সরাসরি শিখা মিত্র প্রার্থী পদ প্রত্যাখ্যান করেন। ফের একবার বিষয়টি মনে করিয়ে দিয়ে সেই চারমূর্তি “KDSA”-কে কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর গত ৬ মে এক বিস্ফোরক ট্যুইটারে তথাগত রায় লিখেছিলেন, “কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ-এই চারমাথায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মান ধুলোয় মিশিয়েছে। এবং বিশ্বের সবচেয়ে বড় দলের নাম খারাপ করেছেন। হেস্টিংসের শীর্ষে এবং সাততারা হোটেলে বসে তাঁরা তৃণমূলের আবর্জনাদের মধ্যে টিকিট বাঁটোয়ারা করেছেন। এখন দলীয় কর্মীদের তোপ থেকে বাঁচতে তাঁরা সেখানেই বসে আছেন। ভাবছেন এই ঝড় চলে যাবে।”

আরও পড়ুন:উৎসবের দিনে আলোর খোঁজ দিতে নবনীড় বৃদ্ধাশ্রমে যাবেন মুখ্যমন্ত্রী

advt 19

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...