Sunday, May 24, 2026

পুজোর থিমেও জাঁকিয়ে বসেছে লকডাউন

Date:

Share post:

করোনার দৌলতে গত দু বছরে লকডাউন শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়ে গিয়েছি।২০২০-র মার্চ থেকে এই শব্দটি কার্যত আমাদের সব সময়ের সঙ্গী হয়ে গিয়েছে। কোচবিহার জেলার দিনহাটার একটি মণ্ডপে সেই লকডাউনের আবহ তুলে ধরা হয়েছে। মণ্ডপের সামনেই রয়েছে বড় তালা। সেই তালা ঘিরে রয়েছে শিকল।করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার মানুষের সবসময়ের সঙ্গী। এর সঙ্গে কন্টেনমেন্ট জোন-লকডাউন তো রয়েইছে। কোভিড ভাইরাস থেকে বাঁচতে মাস্ক জরুরী।

আরও পড়ুন- ফের অশান্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে সেনা অফিসার সহ শহিদ ৫ জওয়ান
আদপে তালা-শিকলের মধ্যে দিয়ে যেন সেই বন্ধন থেকে মুক্তির বার্তা দেওয়া হয়েছে, আহ্বান জানানো হয়েছে কোভিড মুক্ত পৃথিবীর।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার সাহেবগঞ্জের ‘আমরা কজন’ দুর্গাপুজো কমিটির পুজোর উদ্বোধন হয়েছে পঞ্চমীতে। পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘লকডাউন’কে। মণ্ডপের সামনে একটি বড় তালা শিকলবন্দি। মণ্ডপ সজ্জায় থার্মোকল, বিভিন্ন মাটির মূর্তি, মুখোশ ব্যবহার করা হয়েছে। বনদেবীর আদলে প্রতিমা তৈরি হয়েছে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন প্রতিমা দর্শনের জন্য।

advt 19

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...