Monday, June 8, 2026

ফের অশান্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে সেনা অফিসার সহ শহিদ ৫ জওয়ান

Date:

Share post:

উৎসবের মাঝেই ফের একবার অশান্ত হয়ে উঠল উপত্যকা। জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) প্রাণ হারালেন এক অফিসার সহ ৫ সেনা জওয়ান(Indian Army)। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।

জানা গেছে, সোমবার সকালে জম্মু-কাশ্মীরের রাজৌরি এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিল সেনাবাহিনী। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গি দলটি। অতর্কিত এই হামলা সামলে নিয়ে পাল্টা গুলি চালায় বাহিনী। তবে ততক্ষণে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৫ সেনা জওয়ান। শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন একজন জুনিয়র কমিশনড অফিসারও। শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি চলছে গুলির লড়াইও।

আরও পড়ুন:রাজ্য বিজেপির পুজোতে আগ্রহী নন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, উদ্বোধন করবেন সুকান্ত

উল্লেখ্য, সম্প্রতি স্কুলে জঙ্গি হামলার ঘটনায় অশান্ত হয়ে রয়েছে উপত্যাকা বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। শিক্ষক-মৃত্যুর ঘটনায় ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। প্রায় ৯০০ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই যুবক। কাশ্মীরের ডিআইজি দিলবাগ সিং আগেই জানিয়েছিলেন যে, কাশ্মীরে বিভেদ সৃষ্টি করতে নির্দিষ্ট ধর্মের মানুষকে লক্ষ্য করে হত্যার স্ট্র্যাটেজি নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি।

advt 19

 

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...