Monday, June 8, 2026

বর্ধমান রাজবাড়িতে ডান্ডিয়া নাচের আসরে এক টুকরো গুজরাত !

Date:

Share post:

খাওয়াদাওয়া থেকে শুরু করে পরিধেয়, দুর্গাপুজোর চারদিন সবেতেই বাঙালিয়ানার ছাপ। অবশ্য বর্ধমান রাজবাড়িতে যেন উলটপুরাণ! পুজোর আগে থেকেই রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে বসেছে ডান্ডিয়া নাচের আসর। নবমী পর্যন্ত সেই আসর চলে।এই কদিন রাজবাড়িতে যেন এক টুকরো গুজরাত উঠে আসে।

কথিত আছে, প্রায় ২০০ বছর আগে বর্ধমানের ক্ষমতার দখল নিয়েছিল পাঞ্জাবের কপূর পরিবার। কালক্রমে রাজত্ব গেলেও সে পরিবারের সদস্যরা বর্ধমান রাজবাড়িতেই থেকে গিয়েছেন। যদিও গুজরাত, রাজস্থান, পাঞ্জাব-সহ উত্তর ভারতের একাংশের বাসিন্দাদের সঙ্গে বিবাহ সূত্রে আত্মীয়তা গড়ে উঠেছে তাঁদের। ফলে এককালে ওই রাজ্যগুলির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই বর্ধমানে বসবাস করছেন। তবে আজও নিজস্ব সংস্কৃতি বা লোকাচার পালন করতে ভোলেন না। গুজরাতের লোকনৃত্যের আসরও যেন তারই বার্তা বাহক।বস্তুত, গুজরাতে এবং রাজস্থানের একাংশে ডান্ডিয়া নাচ এবং নবরাত্রির অনুষঙ্গ দীর্ঘদিনের পুরনো। দেবী দুর্গার আগমনে পরিবেশিত হয় ডান্ডিয়া নাচ বা ডান্ডিয়া রাস।

আরও পড়ুন – পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের
বর্ধমান রাজবাড়ির লক্ষীনারায়ণ জিউয়ের প্রাচীন মন্দিরে প্রতি বছর মহালয়ার পরের দিন থেকে এই নাচের আসর বসে। যা শেষ হয় নবমীতে। গত তিন দশকের বেশি এ ভাবেই নবরাত্রি পালিত হচ্ছে বর্ধমান রাজবাড়িতে।advt 19
রাজ পরিবারের সদস্যরা জানিয়েছেন,‘‘রাজপরিবারের সদস্যদের অনুমতি নিয়েই গত তিন দশকের বেশি সময় ধরে এই ডান্ডিয়া নাচের আয়োজন করা হচ্ছে। কয়েক দিনের জন্য মনে হয় যেন গুজরাতেই রয়েছি।’’

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...