Sunday, June 21, 2026

পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ পুরোহিতের বিরুদ্ধে। অভিযোগ পুরীর(PURI) জগন্নাথ দেবের মন্দিরের ভেতরেই মাত্র ১২ বছরের একটি মেয়েকে ধর্ষণ করেন ওই পুরোহিত। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:অনুষ্ঠানের খাবার খেয়ে হাসপাতালে ভর্তি একসঙ্গে ৫০ জন, উদ্বিগ্ন চিকিৎসকরা

সূত্রের খবর, নির্যাতিতা নাবালিকা হায়দরাবাদের(Hyderabad) বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে মন্দিরে গিয়েছিল সে। অভিযোগ, সন্ধেবেলা পুরির জগন্নাথ মন্দিরের বামন মন্দিরে সে একাই প্রার্থনা করছিল। সেই সময় মেয়েটিকে একা পেয়ে এই জঘন্য কাজটি করে অভিযুক্ত পুরোহিত।  ঘটনার পর নাবালিকাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখেন তাঁর পরিবারের সদস্যরা। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে।এরপরই অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে সিংহদ্ধার থানায় অভিযোগ দায়ের করা হয়।নির্যাতিতা নিজেও ম্যাজিস্ট্রেটের কাছে হেনস্থার ঘটনার বিবরণ দেয়। সেই ঘটনার ভিত্তিতে ওই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত পুরোহিতকে আটক করে তাঁকে জেরা করা হচ্ছে। অন্যদিকে নাবালিকার মেডিক্যাল টেস্ট করান হয়েছে। আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে।
advt 19

 

 

 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...