Friday, May 15, 2026

মালদ্বীপ ম‍্যাচেই ফোকাসড ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Date:

Share post:

বুধবার মালদ্বীপের ( Maldives) বিরুদ্ধে সাফ কাপের ( SAFF CUP)চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল( india team)। সাফ কাপে টিকে থাকতে গেলে মালদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে সুনীল ছেত্রীদের। তাই চতুর্থ ম‍্যাচে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারত অধিনায়ক।

এদিন মালদ্বীপ ম‍্যাচ নিয়ে সুনীল বলেন,” নেপালের বিরুদ্ধে জয় পেয়েছি। নিজে গোল পেয়ছি। একজন স্ট্রাইকারের সবসময় গোলের খিদে থাকে। ধারাবাহিকতা নিয়ে আমাকে বারবার প্রশ্ন করা হয়। খুশি হতাম, যদি সত্যি এর উত্তর আমার কাছে থাকত। তবে সত্যিটা হল, আমার কোনও এই বিষয় নিয়ে নকশা নেই। প্রতিটা দিন নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকে আমার। সৌভাগ্যবশত এখনও পর্যন্ত তার কোনও ব্যতিক্রম হয়নি। পরবর্তী ম‍্যাচ আমাদের মালদ্বীপ। সেই ম‍্যাচেই এখন ফোকাসড আমি।”

সুনীলকে প্রায়ই শুনতে হয়, সর্বোচ্চ পর্যায়ে আর কত দিন খেলা চালিয়ে যাবেন তিনি? এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, “শুনলে হয়তো বিশ্বাস না হতে পারে, কিন্তু আমি কখনওই নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে ভাবি না। ঘুম থেকে উঠে অনুশীলন করা এবং খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।  আমি সামনের দিকে তাকাতে চাই। উপভোগ করতে চাই। এটা আমি কখনও বন্ধ করতে চাই না।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...