Wednesday, May 13, 2026

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে RSS! কী বলছেন ভাগবত?

Date:

Share post:

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে রাষ্ট্রীয় সেবক সংঘ(RSS)। আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) বলছেন, বিয়ের কারণে অনেক হিন্দু যুবক-যুবতী নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছেন, যা উচিত নয়। তাঁর মতে,  যাঁরা এটা করছেন, তাঁরা ভুল করছেন।

আরও পড়ুন: শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি কেন্দ্রের, চূড়ান্ত ছাড়পত্র দেবে DCGI

মঙ্গলবার উত্তরাখণ্ডের(Uttarakhand) হলদওয়ানিতে সংঘ পরিবারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের কর্মীদের সন্তানদের মধ্যে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার উপরে জোর দেন আরএসএস। তিনি বলেন, “ছোটদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বোঝাতে হবে, কেবল বিয়ের মতো ক্ষুদ্র স্বার্থের জন্য অন্য ধর্ম গ্রহণ করা ভুল।” তিনি বলেছেন, নিজের ধর্ম, ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন বাবা-মায়েরা। তাই বিয়ের মতো কারণে ধর্ম পরিবর্তন ঘটছে। বাড়িতেই দিতে হবে ধর্ম ও সংস্কারের পাঠ।

আরও পড়ুন: বিনাপয়সায় টিকা, তাই তেল কিনতে বেশি টাকা দিতেই হবে, এমনই যুক্তি মোদির মন্ত্রীর

হিন্দু সমাজকে শক্তিশালী করতে সমাজের পিছিয়ে পড়া অংশকেও পাশে টানার আহ্বান জানান আরএসএস প্রধান। তাঁর কথায়, “জাতের ভিত্তিতে ভেদাভেদ করা কখনওই উচিত নয়।” তিনি নির্দেশ দেন, মানুষে-মানুষে কোনও পার্থক্য যাতে না থাকে। মোহন ভাগবত বলেন, “মানুষে-মানুষে কোনও পার্থক্য রয়েছে, এই বোধ মুছে ফেলতে পারলে তবেই দেশ তথা হিন্দু সমাজের জাগরণ সম্ভব হবে।”

advt 19

 

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...