Thursday, March 19, 2026

দলেরই নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতারি এড়াতে পুজোয় “চুপি চুপি” হাইকোর্টে কৈলাশ

Date:

Share post:

যৌন নির্যাতন মামলায় গ্রেফতারি এড়াতে উৎসবের মরশুমে এবার কার্যত চুপি চুপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং আরও দুটি নেতা। জানা গিয়েছে, আগাম জামিন চেয়ে আবেদন জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। আবেদনের দ্রুত শুনানির আরজি জানিয়ে আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হন তাঁরা। বিজেপি নেতৃত্বের আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। আগামিকাল বুধ অথবা বৃহস্পতিবার এই তিন বিজেপি নেতার আবেদনের শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ২০১৮ সালে গেরুয়া শিবিরের এক প্রভাবশালী নেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে বঙ্গ বিজেপির পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। নাম জড়ায় প্রদীপ যোশী ও জিষ্ণু বসুরও। পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপির ওই নেত্রী। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্তও। এরপরই তিন বিজেপি নেতার গ্রেফতারির সম্ভাবনা তৈরি হয়। আর সেই গ্রেফতারি এড়াতে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিন নেতার আইনজীবী।

আরও পড়ুন- রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

advt 19

 

 

 

spot_img

Related articles

ভোটের আবহে হাড়োয়ার উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ 

সামনেই ভোট, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণার পর যখন জোড়-কদমের প্রচার শুরু হয়েছে ঠিক তখনই...

এসআইআরে বিচারাধীন, আতঙ্কে আত্মহত্যা বাদুড়িয়ার যুবকের!

রাজ্যের বুকে এসআইআর (SIR) আতঙ্কে বলি আরও এক। নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের তালিকা অনুযায়ী 'বিচারাধীন'...

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...