Sunday, June 21, 2026

বিলগ্নীকরণের দিকে আরও একধাপ, এয়ার ইন্ডিয়ার পর সেইল বিক্রির পথে মোদি সরকার

Date:

Share post:

মোদি সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ বিরোধীদের। পদে পদে সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার (Air India) পরে এবার সেন্ট্রাল ইলেকট্রনিকস লিমিটেড বা সেইলও (CEL) বিক্রি করতে উদ্যোগী কেন্দ্রের বিজেপি সরকার। বেশ কয়েকটি সংস্থা সেইল কেনার জন্য দরপত্র জমা দিয়েছে বলে সূত্রের খবর। দরপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় বিলগ্নীকরণ মন্ত্রক এই দরপত্র আহ্বান করেছিল।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিনিয়োগ সংক্রান্ত দফতরের সচিব তুহিনকান্ত পান্ডে (Tuhinkanta Pandey) জানান, সেইলের বিলগ্নীকরণের জন্য সরকার দরপত্র চাওয়া হয়। বহু সংস্থাই এই রাষ্ট্রায়ত্ত সংস্থা কিনতে আগ্রহ দেখিয়ে দরপত্র জমা দিয়েছে। বর্তমানে বিলগ্নীকরণ মন্ত্রক সেই সমস্ত দরপত্র খতিয়ে দেখছে।

আরও পড়ুন:ত্রিপুরা: দলীয় কার্যালয়ে বিজেপির হামলা, পুজোর পর আইন অমান্য আন্দোলনে তৃণমূল

মোদি সরকার সেইলকে সেই সংস্থার হাতে তুলে দেবে, যে সংস্থা ২০১৯ অর্থবর্ষে ন্যূনতম ৫০ কোটি টাকা লাভ করেছিল। একই সঙ্গে কেন্দ্রের শর্ত হল, বেসরকারিকরণের তিন বছরের মধ্যে ওই সংস্থাটি সেইলকে বিক্রি করতে পারবে না।

advt 19

 

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...