Friday, May 15, 2026

শুক্রবার এবং শনিবার দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইতিমধ্যেই ২০২১-২২ আইএসএলের ( Isl) জন‍্য গোয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। কোচ মানোলো ডিয়াজ ও তার সাপোর্ট স্টাফের নজরদারিতে চলছে কড়া প্রস্তুতি। এই পরিস্থিতিতে দলকে দেখে নিতে এবার দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। আগামী শুক্রবার ও শনিবার অর্থাৎ ১৫-১৬ অক্টোবর গোয়ার দুই টিম ভাস্কো স্পোর্টিং ক্লাব ও সালগাওকার এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। দুটি ম‍্যাচই হবে সকালে ডন বস্কো মাঠে।

এই প্রস্তুতি ম‍্যাচ নিয়ে এসসি ইস্টবেঙ্গলের কোচ মানোলো ডিয়াজ বলেছেন, “অনেক অনুশীলন পর্বের পর, দল তৈরি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। যার প্রধান লক্ষ্য হল উন্নতি করা ও খেলোয়াড়দের কিছু গেম টাইম দেওয়া। আমি সকল খেলোয়াড়দের দেখতে চাই কিভাবে তারা পারফর্ম করছে। এছাড়া আমরা প্রতিটি খেলোয়াড়কে দেখতে চাই যে দলটি ট্যাকটিকাল দিক থেকে সবকিছু বুঝছে কিনা এবং আমাদের নীতির সাথে মানিয়ে নিতে পারছে কিনা।”

এরপর ডিয়াজ আরও বলেন, “আমরা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়াতে চাই এবং জানতে চাই কিভাবে আমরা তাদের ফুটবল খেলাতে পারব। এতে ওদের আমাদের নীতি অনুযায়ী খেলতে সুবিধা হবে।”

আগামী ২১ নভেম্বর জামসেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতের নতুন জার্সি

advt 19

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...