Thursday, May 14, 2026

জ্বালানির দামে নয়া রেকর্ড! কলকাতায় পেট্রোল পেরলো ১০৬ টাকা

Date:

Share post:

কলকাতায়(Kolkata) জ্বালানির দামে নয়া রেকর্ড। শনিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের (Petrol) দাম ৩৬ পয়সা ও ডিজেলের Diesel) দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ১০ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৭ টাকা ৩৩ পয়সা।

আরও পড়ুন:  রায়পুরে বিশেষ ট্রেনে বিস্ফোরণ: আহত ৬ জওয়ান, প্রশ্নের মুখে সেনা

বিগত একমাসে প্রায় প্রতিদিন বেড়েছে জ্বালানির দাম। ফলে জিনিসপত্রের দামও বেড়েছে হু হু করে। উৎসবের মরসুমে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। এই মাসে প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে এখনও পর্যন্ত অক্টোবর ২০২১-এ ১০ দিনে পেট্রোল ২.৮০ টাকা ও ডিজেলের দাম ৩.৩০ টাকা বৃদ্ধি পেয়েছে ৷

রাজধানী দিল্লিতে(Delhi) লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.১৪ টাকা ও ডিজেলের দাম ৯৩.৮৭ টাকা লিটার প্রতি দাঁড়িয়েছে৷ মুম্বইয়ে (Mumbai) পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৩৪ ও ৩৭ পয়সা করে৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম হয়েছে ১১১.৪৩ টাকা ও ডিজেল ১০২.১৫ টাকা। চেন্নাইয়ে (Chennai) এক লিটার পেট্রোলের দাম ১০২.৭০ টাকা ও ডিজেলের দাম ৯৮.৫৯ টাকা৷

advt 19

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...