Friday, May 22, 2026

‘চিড়িয়াখানার জন্তু নন’, অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তোলা প্রসঙ্গে মন্তব্য মনমোহন-কন্যার

Date:

Share post:

অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। ভর্তি রয়েছেন এইমস (AIIMS) হাসপাতালে। এরইমধ্যে তাঁর পরিবারের ইচ্ছার বিরুদ্ধেই ফটোগ্রাফার নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিংয়ের স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Health Minister Mansukh Mandaviya)। এমনটাই দাবি মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের। এ প্রসঙ্গে কড়া মন্তব্য করলেন মনমোহন-কন্যা দামান সিং।

দামান বলেন, তাঁর বাবা ডেঙ্গুতে ভুগছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। এই পরিস্থিতিতে বাইরের কারোর ওই ঘরে ঢোকা ঠিক নয়। তাতে সংক্রমণের আশঙ্কা থাকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গিয়েছেন ঠিক আছে। কিন্তু এই সময় তাঁদের ছবি তোলার মতো পরিস্থিতি নেই। তিনি দাবি করেন,  “আমার মা যখন বলে দিয়েছেন ফটোগ্রাফারকে বের করে দিতে তখনও সেটা গুরুত্ব দেওয়া হয়নি। ”

আরও পড়ুন-ত্রিপুরা: দশমীর রাতে আক্রান্ত যুবনেতা, দোষীদের শাস্তির দাবি তুলে আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের

দামান জানান, “আমার মা খুব কষ্ট পেয়েছেন। মন্ত্রীর সঙ্গেই বাবার ঘরে একজন ফটোগ্রাফার ঢুকেছিলেন। এনিয়ে মা বারণ করা সত্ত্বেও গুরুত্ব দেওয়া হয়নি।” এরপরই দামান বলেন, “তাঁদের বয়স হয়েছে। তাঁরা চিড়িয়াখানার জন্তু নন।” তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর দফতর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advt 19

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...