Monday, June 1, 2026

সাফ কাপ চ‍্যাম্পিয়ন ভারত, অষ্টমবার সাফ চ‍্যাম্পিয়ন হল সুনীল ছেত্রীর দল

Date:

Share post:

সাফ কাপ( SAFF CUP) চ‍্যাম্পিয়ন ভারতীয় দল( India)। এদিন ফাইনালে সুনীল ছেত্রীর( Sunil Chhetri) দল হারাল নেপালকে( Nepal)। ম‍্যাচের ফলাফল ৩-০। ভারতের হয়ে গোল গুলি করেন সুনীল ছেত্রী, সুরেশ সিং ওয়াংঝাম, সাহাল আব্দুল সামাদ।

ম‍্যাচে এদিন প্রথমার্ধে আক্রমণে ঝাপায় দু’দল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। কিন্তু ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুনীল ছেত্রীর দল। যার ফলে ম‍্যাচের ৪৯ মিনিটে প্রথম গোল পায় ভারত। ৪৯ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক সুনীল ছেত্রী। এর ঠিক এক মিনিটের ব‍্যবধানে দ্বিতীয় গোল পায় ভারত। ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুরেশ সিং ওয়াংঝাম। এরপর পাল্টা আক্রমণ চালায় নেপাল। তবে কাজের কাজ করতে ব‍্যর্থ হয় তারা। এরই মাঝে ভারতের হয়ে তৃতীয় গোলটি করে ভারত। ম‍্যাচের ইনজুরি টাইমে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। আর এর ফলে অষ্টমবার সাফ চ‍্যাম্পিয়ন হয় ভারত।

আরও পড়ুন:পিছল কলকাতা লিগের ফাইনাল, ১৮ অক্টোবরের জায়গায় হবে ১৮ নভেম্বর

advt 19

 

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...