Sunday, May 24, 2026

দুই শ্যালকের গলায় গামছা পেঁচিয়ে জলে ডুবিয়ে খুনের অভিযোগ ঘর জামাইয়ের বিরুদ্ধে

Date:

Share post:

দুই শ্যালকের গলায় গামছা পেঁচিয়ে জলে ডুবিয়ে খুন(Murder) করার অভিযোগ উঠল ঘর জামাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসানসোলের(Asansol) উত্তর থানার অন্তর্গত নুনীর বাউরি পাড়ায়। অভিযুক্ত জামাইকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। যদিও ধৃত ওই ব্যক্তি দুর্গাপুরের(Durgapur) একটি হাসপাতালে কোমাচ্ছন্ন অবস্থায় চিকিৎসাধীন। অভিযুক্ত এই ব্যাক্তির নাম হারু বাউরী। শ্বশুর বাড়িতেই থাকতো সে।

জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জ্যাঠতুতো দুই ভাই অশোক বাউরি ও বুধন বাউরির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের পরিবারের তরফে অভিযোগ তোলা হয় তাদের জামাই হারু ওই দুজনকে গলায় গামছা পেচিয়ে জলে ডুবিয়ে খুন করেছে। মৃতদেহ উদ্ধারের পর এলাকা থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ওই জামাই। ভিডিও পাড়ার লোকজন তাকে ধরে বেধড়ক মারধর করে। শেষে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তবে কী কারণে সে দুই শ্যালককে খুন করল সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মদ্যপ অবস্থায় কোনও কারণে হয়তো তাদের মধ্যে বচসা হয়। সেই বচসা-ই হাতাহাতিতে গড়ায়। যার পরিণতিতেই হয়তো এই ঘটনা।

advt 19

 

Related articles

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...