Thursday, May 21, 2026

টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিলেন মেন্টর মাহি

Date:

Share post:

কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে রবিবার সন্ধ্যায় অনুশীলন পর্ব শুরু করে দেয় ভারত( india)। অনুশীলনে যোগ দিলেন মেন্টর মহেন্দ্র সিং ধোনি( ms dhoni)। সেই ছবি পোস্টও করে বিসিসিআই( bcci)।

২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু করবে বিরাট কোহলির দল। তার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারত। সোমবার সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দু’টি প্রস্তুতি ম্যাচই দুবাইতে খেলবে ভারত। এদিকে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। অনুশীলনে হার্ডল করার সময় দেখা যায় মেন্টর মহেন্দ্র সিংহ ধোনিকে।

রবিবার বিসিসিআই তাদের টুইটারে দলের ছবি পোস্ট করে লেখে, “আমরা চলে এসেছি। মহেন্দ্র সিং ধোনি ফিরে এসেছে দলের সঙ্গে নতুন ভুমিকায়।”

রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট বাহিনী। ৩১ অক্টোবর দুবাইয়ে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলবে ভারত। ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

‘আধ্যাত্বিক’ শুভেন্দু! সমাজমাধ্যমে বেলুড় মঠ দর্শনের ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রীর

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই স্বামী বিবেকানন্দের বাণী পাথেয় করে আগামীর কর্মদ্যোগে সামিল হওয়ার কথা শোনা...

মারধর-হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ডানকুনির তৃণমূল কাউন্সিলর

পাঁচ বছর আগের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকা ও এলাকার এক বাসিন্দাকে মারধর- হুমকি দেওয়ার অভিযোগে ছাব্বিশ সালে...

বিজেপিকে ছাপিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র ফলোয়ার ১২ মিলিয়ন

মাত্র চার দিন আগেই জন্ম! এর মধ্যেই বিজেপিকে(BJP) পেছনে ফেলে ‘ককরোচ জনতা পার্টি’র( Cockroach Janta Party) ফলোয়ার সংখ্যা...

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...