Thursday, May 21, 2026

উপত্যকায় ফের ভিন রাজ্যের শ্রমিককে হত্যা করল পাকিস্তানি জঙ্গিরা’

Date:

Share post:

ফের চরম অস্থিরতা শুরু হয়েছে জম্মু -কাশ্মীর উপত্যকা (Jammu Kashmir Valley ) জুড়ে। পাক মদতপুষ্ট জঙ্গিরা (Pakistan Supported Terrorist) বেছে বেছে ভিন রাজ্যের শ্রমিকদের হত্যা করছে বলে অভিযোগ উঠেছে । গতকাল জঙ্গিরা ৩ বিহারি শ্রমিককে হত্যার চেষ্টা করে। তাদের মধ্যে দুজন নিহত । একজন গুরুতর জখম । গত কয়েকদিন ধরেই উত্তর-পূর্ব (Target North-East India) ভারতকে নিশানা করতে চাইছে পাকিস্তান। গোয়েন্দা রিপোর্টে এমনই খবর মিলেছে। আর এই গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে অসমে হাই অ্যালার্ট (High Alert in Assam) জারি করা হয়েছে । গোপন সূত্রে জানা গিয়েছে শুধু অসম নয় গোটা উত্তর-পূর্ব ভারতেই হামলা চালানোর ছক কষেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)। এদিকে কাশ্মীরে ফের ভিন রাজ্যের তিন শ্রমিককে গুলি করল জঙ্গিরা। তাঁদের মধ্যে দু’জন নিহত হয়েছেন। আহত এক জন। তিন জনই বিহারের বাসিন্দা। পর পর দু’দিন ভিনরাজ্যের শ্রমিকেরা খুন হওয়ার ফলে জরুরি নির্দেশিকা জারি করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। একটি সূত্রে দাবি করা হয়, ভিন ‌রাজ্য থেকে আসা হাজার হাজার শ্রমিককে সেনা ও পুলিশ শিবিরে সরিয়ে আনা হচ্ছে। পরে অবশ্য জম্মু-কাশ্মীর পুলিশের আইজি জানান, এই খবর ঠিক নয়। বিহারের শ্রমিকদের খুন হওয়ার খবর পেয়ে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাকে ফোন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

 

বিহারের বাসিন্দা ফুচকা বিক্রেতা অরবিন্দ কুমার শাহকে শ্রীনগরে এবং উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠের মিস্ত্রি সাগির আহমেদকে পুলওয়ামায় গুলি করে খুন করে জঙ্গিরা। কুলগাঁওয়ের ওয়ানপো এলাকায় বিহারের তিন শ্রমিকের উপরে হামলা চালায় জঙ্গিরা। চলতি মাসে কাশ্মীরে জঙ্গি হামলায় ১১ জন সাধারণ নাগরিক নিহত হলেন। তাঁদের মধ্যে ৪ জন সংখ্যালঘু সম্প্রদায়ের।

ঘটনার পরেই এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে বাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ, সেনা ও আধাসেনার কর্তারা।

advt 19

 

 

Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...