Thursday, May 14, 2026

বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে “পূর্বপরিকল্পিত” হিংসা স্বীকার করে পুলিশকর্তাদের বদলি হাসিনা সরকারের

Date:

Share post:

উৎসবের দিনগুলিতে হিংসার ঘটনায় ধর্ম-বর্ণ-রং না দেখে শান্তি ফেরানোর লক্ষ্যে কড়া পদক্ষেপ নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার রাজধর্ম পালন করে বড়সড় পদক্ষেপ গ্রহণ করলো হাসিনা সরকার।

বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে হিংসা বিধ্বস্ত জেলাগুলির পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে বদলির নোটিশ ধরানো হয়েছে। আজ, সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে একথা জানিয়েছে। বদলি করা হয়েছে ফেনি, রাংপুর, চট্টগ্রাম, ঢাকা মেট্রোপলিটানের পুলিশ আধিকারিকদের।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্পষ্ট স্বীকার করে নেন, সম্প্রীতি নষ্ট করতেই এই ঘটনা কোনও দুষ্ট চক্রের
“পূর্বপরিকল্পিত”! তাঁর কথায়, ”পবিত্র কোরানের মানহানি করা হয়েছে এমন অভিযোগ এনে কুমিল্লায় হিন্দুদের উপর হামলা পূর্বপরিকল্পিত ছিল। এর লক্ষ্য ছিল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। এটি কোনও বিশেষ গোষ্ঠী দ্বারা প্ররোচিত। সব প্রমাণ পেলে আমরা তা প্রকাশ করব এবং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

advt 19

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...