Monday, May 11, 2026

লক্ষ্য ৪-০, ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু অভিষেকের

Date:

Share post:

রাজ্যের উপনির্বাচনগুলিকেও হালকা ভাবে নিতে রাজি নয় শাসকদল। কালীপুজোর আগেই ৩০ অক্টোবর বাংলার ৪ কেন্দ্রে উপনির্বাচন। আর লক্ষ্মী পুজোর পরে তার প্রচারে এবার ঝাঁপাতে চলেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটে বিরাট সাফল্যের পরে চার কেন্দ্রর উপনির্বাচনেও জয় ছিনিয়ে নিতে চায় শাসকদল। ঝাঁঝ বাড়াতে প্রচারে নামছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৩ অক্টোবর থেকে প্রচার শুরু করছেন অভিষেক

তৃণমূল সূত্রে খবর,
২৩ অক্টোবর: খড়দহ ও গোসাবা
২৫ অক্টোবর: দিনহাটা
২৬ অক্টোবর: শান্তিপুর
প্রচার করবেন তৃণমূল সাংসদ।

এর আগে একটি উপনির্বাচন এবং দুটি কেন্দ্রের নির্বাচনে তিন-শূন্যে জয়ী হয়েছে শাসকদল।
এবারের উপনির্বাচনে চার-শূন্য করার লক্ষ্য নিয়েই ভোট প্রচারে নামছে তারা। ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হয়ে প্রচারে নেমেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, রেকর্ড ভোটে জিতবেন তৃণমূল সুপ্রিমো। বাস্তবে তাই হয়েছে। এবার বাকি কেন্দ্রগুলিতেও বিপুল ভোটে জয়ের টার্গেট নিয়ে ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advt 19

 

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...