Friday, June 19, 2026

উপত্যকায় অশান্তির ঘটনায় বেসুরো মন্তব্য মেঘালয়ের রাজ্যপালের, চাপে নর্থ ব্লক

Date:

Share post:

লাগাতার অশান্তিতে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা। বেছে বেছে জম্মু-কাশ্মীরে(JammuKashmir) খুন করা হচ্ছে ভিন রাজ্য থেকে কাজে আসা শ্রমিকদের। আর এই উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে কার্যত সরকারের সমালোচনায় মুখর হয়েছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল এবং এখন মেঘালয়ের রাজ্যপাল সত্য পাল মালিক(Satyapal Malik)। যা চাঞ্চল্য সৃষ্টি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের(Home ministry) সদর দপ্তর নর্থ ব্লকে।

সোমবার তিনি এক টুইট বার্তায় বলেছেন, “আমি জম্মু ও কাশ্মীরের গভর্নর থাকাকালীন শ্রীনগরের ৫০-১০০ কিলোমিটার সীমার মধ্যে কোন সন্ত্রাসী প্রবেশ করতে পারেনি। কিন্তু এখন, সন্ত্রাসীরা শ্রীনগরে দরিদ্র মানুষকে হত্যা করছে। এটি সত্যিই দুঃখজনক”। তাঁর এই বার্তায় স্পষ্টতই জম্মু-কাশ্মীরের বর্তমান প্রশাসনের ব্যর্থতাই ফুটে উঠেছে। বর্তমানে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। প্রাক্তন এবং বর্তমান , দুই রাজ্যপালই বিজেপির উত্তরপ্রদেশের নেতা।

লক্ষণীয়, সত্য পাল মালিক পূর্ণ রাজ্য ‘জম্মু ও কাশ্মীরের’ শেষ রাজ্যপালও। তিনি সেখানকার রাজ্যপাল নিযুক্ত হওয়ার পরেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়।তাঁরই আমলে জম্মু ও কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং লেহ-লাদাখ কে পৃথক অঞ্চল হিসাবে পুনর্গঠিত করা হয়েছিল। সম্প্রতি সন্ত্রাসীরা কাশ্মীর উপত্যকায় অন্য রাজ্য থেকে আসা লোকদের টার্গেট করছে। শুধু এই মাসে সন্ত্রাসীরা এখন পর্যন্ত ১১ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে, যাদের অধিকাংশই উপত্যকার বাইরে থেকে আসা লোক। এই কঠিন পরিস্থিতিতে সত্য পাল মালিকের বেসুরো বার্তায় তোলপাড় নর্থ ব্লক।

advt 19

 

Related articles

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...