Wednesday, May 13, 2026

দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি

Date:

Share post:

আবারও মোমের মূর্তিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি ( virat kohli)। সোমবার দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামে উন্মোচিত হল কোহলির মোমের মূর্তি। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে রেট্রো ভারতীয় জার্সি পড়া বিরাট কোহলির অবিকল রুপ দেখা গিয়েছে এই মূর্তিতে। এই মূর্তির ফলে এই নিয়ে তিনটি মূর্তি বসল বিরাটের।

বর্তমান সময়ের সেরা ব্যাটার হিসেবে নিঃসন্দেহে বড় নাম বিরাট কোহলি । তিন ফর্ম্যাটেই ৫০ এর বেশি গড়, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান – সব মিলিয়ে সর্বকালের সেরাদের মধ্যে পড়েন ভারত অধিনায়ক।

তবে এই মূর্তি প্রথম নয় বিরাটের। ২০১৮ সালে দিল্লির মাদাম তুসোয় প্রথম বিরাটের মোমের মূর্তি তৈরি হয়। তারপর ২০১৯ সালে ইংল্যান্ডের জাদুঘরে দ্বিতীয় মূর্তি তৈরি হয় ভারত অধিনায়কের।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে কী বললেন শাস্ত্রী?

advt 19

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...