Sunday, June 21, 2026

মমতাই পথ দেখিয়েছেন: উত্তরপ্রদেশে কংগ্রেসের মহিলাদের আসন বৃদ্ধিকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

২০১৯-এ যে পথ দেখিয়েছিলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), এবার সেই পথে হেঁটে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৪০% আসনের মহিলা প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। এরপর এ বিষয়টিকে কটাক্ষ করে টুইটে (Twitte) সরব হয়েছে তৃণমূল।
দলের তরফ থেকে লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতিতে মহিলাদের যোগদান বাড়ানো হয়েছে। আমরাই প্রথম দল যারা লোকসভায় মহিলাদের ৪০ শতাংশ আসন দিয়েছি। এটা অনুমেয় যে, এই কঠিন সময়ে কংগ্রেস অনুকরণ করার চেষ্টা করছে। কেউ আশা করতে পারে যে এটি আসল এবং অনুকরণ নয়। যদি তারা সত্যিই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবে, তাহলে উত্তরপ্রদেশের মতো সারাদেশেই ৪০ শতাংশ মহিলাদের দিক।”
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের তরফে বলা হচ্ছে, তারাই এখন প্রকৃত কংগ্রেস। শুধু তাই নয়, সারাদেশে বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যতম প্রার্থী, কোনও কংগ্রেস নেতা-নেত্রী নন। হঠাৎ করে উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার সেই রাজ্যে দলের ৪০ শতাংশ আসন মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরেই  সরব হয় তৃণমূল। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বাংলায় মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন নির্দিষ্ট করেছেন।
শুধু তাই নয়, প্রশ্ন উঠছে কেন শুধু উত্তর প্রদেশেই এই মডেল চালু করতে চাইছেন প্রিয়াঙ্কা গান্ধীরা। যদি তাদের সদিচ্ছা থাকে, তাহলে সারা দেশেই এই মডেল চালু করুক কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, দুর্দিনে এখন তৃণমূল সুপ্রিমোর দেখানো পথেই হেঁটে হালে পানি পেতে চাইছে কংগ্রেস।

advt 19

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...