Thursday, May 14, 2026

উৎসবের মরসুমে নাশকতার ছক! পাঞ্জাব থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল বিএসএফ

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে কয়েকদিন আগেই শহিদ হয়েছেন ৯জন নিরাপত্তারক্ষী। এখনও সেখানে জঙ্গি অভিযান চলছে। এরই মধ্যে ভারত-পাক সীমান্তের থেকেও উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বুধবার বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। এর ফলে বড়সড় নাশকতার চাল বানচাল করা সম্ভব হয়েছে বলে মনে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:এবারও মিলল না জামিন, হাজতবাসই করতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে

গোপন সূত্রের খবর পেয়ে ভারত-পাক সীমান্তে তারন তারান জেলার খেমাকরণ এলাকায় অভিযান চালায় বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২২টি পিস্তল, ৪৪টি ম্যাগাজিন এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মিলেছে মাদকও। সূত্রের খবর, ১ কেজি হেরোইনও উদ্ধার হয়েছে।  পুলিশের অনুমান, ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে এদেশে অস্ত্রগুলি পাচার করা হয়েছিল। স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে সেই অস্ত্র পৌঁছে যেত সন্ত্রাসবাদীদের কাছে। এই অস্ত্রের মাধ্যমে দেশজুড়ে বড়সড় নাশকতার ছক কষেছিল তারা।

পাঞ্জাব পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। এই অপরাধে দিন কয়েক আগে জঙ্গিগোষ্ঠীর  ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে তার সঙ্গে নিয়মিতভাবে লস্কর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। যোগ ছিল পাক হ্যান্ডেলারদের সঙ্গেও। তাদের নির্দেশেই ড্রোন মারফত পাঠানো অস্ত্র পাচার করা হত।
advt 19

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...