Friday, May 15, 2026

বাংলাদেশে ভয়াবহ হিংসার ঘটনায় নীরব মোদি সরকারকে তীব্র আক্রমণ সুব্রহ্মণ্যম

Date:

Share post:

সংখ্যালঘু হিন্দুদের(Hindu) উপর অত্যাচারের ঘটনায় ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। নৃশংস এই ঘটনায় নিরব না থেকে অবশেষে নিজের সরকারের দিকেই আঙুল তুলেন বিজেপির(BJP) বরাবরের বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী(Subramanian Swamy)। সরসরি মোদি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি জানালেন, ভারত কি এবার তবে মালদ্বীপকেও ভয় পাবে?

এদিন টুইটারে মোদি সরকারের(Modi government) প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, বিজেপি বিজেপি সরকার বাংলাদেশে হিন্দুদের নরসংহার এর ভয়াবহ ঘটনার ইস্যুতে কোন রকম প্রশ্ন তুলছে না কেন? আমরা কি তবে বাংলাদেশকে ভয় পাই? লাদাখে চিনের আগ্রাসনের পর তালিবানের আফগানিস্তান অধিকার সবকিছুতেই আমরা নিরব। আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করতে। এবার কি আমরা মালদ্বীপকেও ভয় পাব?”

উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরে লাগাতার হিংসায় রণক্ষেত্র বাংলাদেশ। দুর্গা পুজোয় গণেশের কাছে কোরান রাখার ঘটনায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বিগ্ন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। জেলায় জেলায় পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর। নৃশংস এই ঘটনায় মোদি সরকারের নীরবতা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...