Saturday, June 20, 2026

পুরভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে, দাবি বিজেপি-র

Date:

Share post:

একুশের নির্বাচনে বিপর্যস্ত হয়েছে গেরুয়া শিবির। তার পরেও হাল ছাড়তে নারাজ বঙ্গ বিজেপি। রাজ্যে এখনও উপনির্বাচন সম্পন্ন হয়নি, তার আগে এবার পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব নয়। তাই পুরভোটেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের পক্ষে জোর সওয়াল করলেন রাজ্য বিজেপি সভাপতি।

গত লোকসভা নির্বাচন রাজ্যে বিজেপি কিছুটা অক্সিজেন পেলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও একুশের বিধানসভা নির্বাচন ও পরবর্তী রাজ্যের উপনির্বাচনে একেবারেই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। যদিও বিজেপি নেতাদের অভিযোগ ভোটারদের ভয় দেখিয়ে ভোট করানো হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করানো অসম্ভব। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পুরভোট করানো হলে বিজেপি নাকি অনেক পুরসভা দখল করবে!

আরও পড়ুন- কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীরূপে পুজিত হন কালীঘাটের কালী

প্রসঙ্গত, করোনা অতিমারির জন্য কলকাতা-সহ রাজ্যের মোট ১১২টি পুরসভায় ভোট স্থগিত রয়েছে। তবে  ধাপে ধাপে সেই ভোট সম্পূর্ণ করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ডিসেম্বরেই রাজ্যে পুর-ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরভোট পর্ব পরিচালনায় কত পুলিশ, কত ভোটকর্মী প্রয়োজন তার হিসাবে ইতিমধ্যে সম্পূর্ণ। তবে এই মূহুর্তে রাজ্যে এখনও চার কেন্দ্রে উপনির্বাচন বাকি। সেই উপনির্বাচনের আগেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি করল বিজেপি।

আরও পড়ুন- বাংলাদেশে ভয়াবহ হিংসার ঘটনায় নীরব মোদি সরকারকে তীব্র আক্রমণ সুব্রহ্মণ্যমadvt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...