Monday, May 18, 2026

বাড়ি বাড়ি পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর ‘বিজয়া’ চিঠি

Date:

Share post:

ফেসবুক, হোয়াটসঅ্যাপের্ যুগেও মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত বিজয়ার শুভেচ্ছা চিঠি পৌঁছে যাচ্ছে সমাজের বিভিন্নস্তরের মানুষের কাছে। দলের মন্ত্রী, সাংসদ-বিধায়করা তো রয়েছেনই, অধ্যাপক, শিক্ষক, আইনজীবী এমনকি ছাত্র-ছাত্রীদের কাছেও পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর বিজয়ার শুভেচ্ছা বার্তা।
নিজের বিজয়া-বার্তায় প্রথমেই কোভিড নিয়ে রাজ্যবাসীর প্রতি কতৃজ্ঞতা জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন, ‘দুর্গাপুজো সম্পন্ন হল, বিশ্বব্যাপী অতিমারির মধ্যেই সচেতন দায়িত্ববোধের সঙ্গে পালিত হল আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই সচেতনতা ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।’ সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণে জগজ্জননীর আরাধনা সুষ্ঠু ও নির্বিঘ্ন ভাবে সমাধা হল, কঠিন পরিস্থিতিতে এ আমাদের সামগ্রিক গৌরব।’ দীপাবলি ও শ্যামাপূজার আনন্দে সতর্ক থাকার কথাও তাঁর বিজয়া-বার্তায় উল্লেখ করেছেন মমতা। এই বার্তায় রজ্যাবাসীকে ভাল থাকতে, সুস্থ ও আনন্দে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...