Wednesday, May 13, 2026

এবার চাঙ্কি পান্ডের মেয়ে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ এনসিবি-র

Date:

Share post:

শাহরুখ-পুত্র আরিয়ানের (Shahrukh son Aryan) পরে এবার নারকোটিক্স কন্ট্রোল (NCB) ব্যুরোর (এনসিবি)-র দফতরে ডেকে পাঠানো হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের (Chanki Pandey) মেয়ে অনন্যা পান্ডে (Ananya Pandey) বলিউডের নবীন প্রজন্মের অভিনেত্রী। এনসিবি সূত্রে জানা গিয়েছে মাদক কান্ডে আরও কিছু তথ্য জানতে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য চাঙ্কি পাণ্ডের কন্যাকে ডাকা হয়েছে। এদিকে বৃহস্পতিবারই তাঁর বান্দ্রার বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি।

কিন্তু কিন্তু কেন হঠাৎ অনন্যা পান্ডেকে জিজ্ঞাসাবাদ? এনসিবি সূত্রে জানা গেছে মাদক-কাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য মিলেছে, তার ভিত্তিতেই এই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বৃহস্পতিবার এনসিবি-র কয়েক জন আধিকারিক মুম্বইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালিয়েছেন। তাঁদের দাবি, সেই সূত্র ধরেই অনন্যার বাড়িতে পৌঁছয় এনসিবি।

ঠিক প্রায় ওই একই সময়ে শাহরুখ খানের বাড়ি মন্নত-এও এনসিবি-র আরেকটি দল হানা দিয়েছে। সেই সময় শাহরুখ তাঁর ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন।

advt 19

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...