Thursday, May 14, 2026

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,অমান্য করে শিবচরে আটক ৩১ জন মৎস্যজীবী

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,ঢাকা

প্রজনন বাড়াতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন।কিন্তু, ইলিশ মাছ ধরা আটকানো যাচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অনেক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে।
নিষেধ অমান্য করে মাছ ধরা অব্যাহত থাকায় ওপার বাংলায় অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। শনিবার, মাদারীপুরে শিবচরে ৩১জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা পদ্মা নদীতে ইলিশ ধরছিল বলে অভিযোগ। বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন- এবার পুরভোটেও “গোল্লা” পাওয়ার আশঙ্কায় ভুগছে CPM
শিবচর উপ জেলার মৎস্য বিভাগের আধিকারিক ফেরদৌস ইবনে রহিম জানান, জেলা প্রশাসনের আধিকারিক, শিবচর উপজেলা মৎস্য দফতর , কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অভিযানে প্রায় ২০ কেজি ইলিশ এবং ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।আসলে এই সময় ইলিশের প্রজননের সময়।তাই এই বিষয়ে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে পুলিশ।

মৎস্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই এই সময় ইলিশ ধরা বন্ধ থাকে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে। ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমগ্র দেশেই ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...