Thursday, May 14, 2026

অসাধ্যসাধনে বিজ্ঞানীরা, মানুষের শরীরে বসল শূকরের কিডনি

Date:

Share post:

অসাধ্যসাধন করলেন বিজ্ঞানীরা৷ আমেরিকার নিউইয়র্কে (New York) ব্রেন ডেথ হওয়া এক রোগীর শরীরে বসানো হয়েছে শূকরের কিডনি। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার ১০০ শতাংশ সফল। মানুষের শরীর শূকরের কিডনি গ্রহণ করেছে। প্রতিস্থাপিত কিডনি তার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে।

নিউ ইয়র্কের এনওয়াইইউ ল্যানগন হেলথ ট্রান্সপ্লান্ট ইন্সটিটিউট হাসপাতালে প্রথম মানুষের দেহে পশুর কিডনি প্রতিস্থাপিত হল। অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসকরা জানিয়েছেন, সদ্য প্রতিস্থাপিত কিডনি তার স্বাভাবিক কাজকর্ম করতে শুরু করেছে। ইনস্টিটিউটের ডিরেক্টর চিকিৎসক রবার্ট মন্টগোমারি বলেছেন, শূকরের শরীরের কিডনি, ফুসফুস, হার্টের মতো বিভিন্ন অঙ্গ নিয়ে তার স্বাভাবিক বৃদ্ধি ঘটানো হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় এই কাজ করা হচ্ছে। পশুর শরীরের এইসব অঙ্গ মানুষের শরীরেও যাতে ব্যবহার করা যায় তার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা চলছিল।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

প্রাথমিকভাবে শূকরের হার্ট ও কিডনি ইতিমধ্যেই মানুষের শরীরে বসানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। আপাতত ব্রেন ডেথ হওয়া ৫৪ বছরের এক মানুষের শরীরে প্রতিস্থাপিত শূকরের কিডনিটি স্বাভাবিকভাবে কাজ করছে। মন্টোগোমারি আরও দাবি করেছেন, যদি এই কিডনি প্রতিস্থাপন সম্পূর্ণ সফল হয় তাহলে আগামিদিনে শূকরের হার্টও মানুষের শরীরে প্রতিস্থাপন করা হবে।

advt 19

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...