Sunday, June 7, 2026

বৃষ্টি একটু কমতেই গ্যাংটকের রাস্তায় পর্যটকদের ঢল 

Date:

Share post:

দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলে বৃষ্টির দাপট একটু একটু করে কমছে। তবে গত তিন দিন লাগাতার বর্ষণের জের এখনও চলছে। বৃহস্পতিবার দার্জিলিয়ের বিজনবাড়ি এলাকায় ফের ধস নেমেছে। তাতে লোধামা-বিজনবাড়ি যোগাযোগ আপাতত বন্ধ হয়ে গিয়েছে। জরুরি ভিত্তিতে ধস সরানো চলছে। এদিকে বৃষ্টির দাপট একটু কমতেই গ্যাংটকের রাস্তায় পর্যটকের ঢল নেমেছে । শুক্রবার দুপুরের মধ্যে ওই রুটে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে পূর্ত দফতর।

কালিম্পঙে নতুন করে ধস নামেনি। কিন্তু, আলগাড়া ও লাভার মধ্যে যে রাস্তা ধসে বিধ্বস্ত হয়েছিল তা পুরোপুরি চলাচলের উপযোগী হয়নি। ফলে, নিয়ন্ত্রিত ভাবে যান চলাচল করছে। শিলিগুড়ি কালিম্পং রুটে লিকুভিরের কাছে যান চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন।

শিলিগুড়িতে মাটিগাড়ায় বালাসন সেতু কিছুটা হেলে গিয়েছে। সেই সেতুর উপর দিয়ে আপাতত কোনও বড় গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। জাতীয় সড়কের বদলে নৌকাঘাট দিয়ে সব বাস, চার চাকা ও তিনচাকার গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

ধসের জেরে যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় কয়েক হাজার পর্যটকের সোচনীয় অবস্থা পাহাড় ও ডুয়ার্সে। অনেককেই পূর্ব নির্ধারিত পরিকল্পনা বাতিল করতে হয়েছে। পাহাড় ছেড়ে সকলেই দ্রুত সমতলে নামার চেষ্টা করছেন। তবে সান্দাকফু এলাকায় আটকে যাওয়া পর্য়টকদের সমস্যা সবচেয়ে বেশি। প্রসাসন জানিয়েছে, ওই রুটকে স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে।

advt 19

 

 

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...