Wednesday, May 13, 2026

লক্ষ্মীপুজো মিটতেই ১ কোটি গৃহলক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

Date:

Share post:

লক্ষ্মীপুজো (Laxmi Pujo) মিটতেই ফের হাসি গৃহলক্ষ্মীদের মুখে। লক্ষ্মীবারেই রাজ্যের ১ কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) প্রকল্পের টাকা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, তাঁদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার লক্ষ্মীবারেই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গে ঢুকে গিয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ১,০৮২ কোটি টাকা। বাকি ৫৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (CS) হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Drevedi)।

 

অর্থাৎ, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) ফের একবার প্রমাণ করে দিলেন গালভরা প্রতিশ্রুতি নয়, যেমন কথা তেমন কাজ করতে ভালবাসেন তিনি। যদিও উপনির্বাচন থাকায় কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া যাবে না। তাই এই চার জেলার আবেদনকারী মহিলারা নভেম্বর মাসে একসঙ্গে তিন মাসের টাকা পাবেন বলে জানা গিয়েছে।

 

খুব স্বাভাবিক ভাবেই অ্যাকাউন্টে টাকা ঢুকতেই খুশির হাওয়া রাজ্যের মহিলাদের মধ্যে। রাজ্যে এমনও বহু মহিলা রয়েছেন, যাঁরা বছরের প্রতিটি দিন শুধু সংসার আগলেই থাকেন। স্বামী-সন্তান, সংসারের বাকি পাঁচজনের মুখে হাসি ফোটাতে নিজেদের বহু ইচ্ছাকে চেপে রাখেন হাসিমুখেই। আবার এমন অনেক অভাবী মহিলা আছেন যাঁদের কাছে ৫০০ ও ১০০০ টাকার মূল্য অনেক বেশি। তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের টাকা খুব ভাল একটি উপহার।

 

উল্লেখ্য, তপশিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা ও সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে রাজ্য সরকার।

advt 19

 

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...